মোঃ জি,কে শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা: বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার মধ্যে জুন-২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ। (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ। অপরাধ দমন ওয়ারেন্ট তামিল,মাদকবিরোধী অভিযান, মামলা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামান্য। সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়। আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মাসে জেলার প্রতিটি থানার কার্যক্রম নির্দিষ্ট কর্মসূচি ও পারফরম্যান্স সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তির হার, অপরাধ নিয়ন্ত্রণ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং। কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করায় জুন মাসে জেলার সেরা ওসি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আহসান উল্লাহ।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয়নগর থানাকে মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তিনি একই সঙ্গে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুত,স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করায় স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। তার নেতৃত্বে থানার কর্মকর্তা ও সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
একই অনুষ্ঠানে বিজয়নগর থানার এসআই (নিঃ) মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সম্মাননা লাভ করেন। এতে বিজয়নগর থানার সামগ্রিক সাফল্যে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাসিক অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “এ সম্মাননা শুধু আমার একার। অর্জন নয়; এটি বিজয়নগর থানার প্রতিটি কর্মকর্তা-সদস্য এবং থানাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল,আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই। আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও একই নিষ্ঠা সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অটুট রাখতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এদিকে, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মোহাম্মদ আহসান উল্লাহর এ অর্জনে সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি,সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন। জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিজয়নগর থানায় জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী হবে এবং অপরাধ দমনে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকবে।