, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ এর মত প্রকাশ সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে পৌর যুবদল নেতা সাজিদ শরীফ এর বক্তব্য বৈদ্যের বাজার ইউনিয়ন বাসি কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন বাবু মেম্বার সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন কে দেখতে চায় সাধারণ মানুষ এ জাহাঙ্গীর মিয়া সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল প্লাজা ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন যুবদল নেতা টিটু প্রধাণের তত্ত্বাবধানে নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরে চলছে ভোটার স্লিপ বিতরণ বৈদ্যের বাজার ইউনিয়নে হাড়িয়া চৌধুরীপাড়ায় ২৫০ ফিট আর,সিসি সড়কের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে পানাম গাবতুলী এলাকায় আদালতের রায়ে ঢাগ ঢোল পিটিয়ে ও লাল নিশান টানিয়ে জমি বুঝিয়ে দেন।

সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪১ পড়া হয়েছে

Oplus_131074

মোঃ জি,কে,শিকদার: নিজস্ব প্রতিবেদক সোনারগাঁ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মামুন।

বৃহস্পতিবার (২৫) সেপ্টেম্বর বিকেলে পানামা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি, সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে যানান।

তিনি আরও বলেন,একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক রেখেছি।

আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন,গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দলের সক্রিয় কর্মী বা পদধারী।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি বলেন, “বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যদের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো হাত নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা প্রকাশ করেন যে সোনারগাঁ পুলিশ দ্রুত এসব মূল হোতাদের গ্রেপ্তার করবে।

সংবাদ সম্মেলনে তিনি সকল সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।

সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং

সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫