মোঃ জি,কে,শিকদার : দৈনিক প্রতি ঘন্টার বার্তা: সোনারগাঁও নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয়। জনগণের মাঝে নতুন করে প্রত্যাশা ও আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি,ওয়ার্ডের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরও দ্রুত ও কার্যকরভাবে। এগিয়ে নিতে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত করা।
এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মরহুম মোতালেব হোসেন মেম্বারের সুযোগ্য সন্তান মোঃ রাসেল হোসাইন। স্থানীয়দের মতে, তার পিতা মরহুম মোতালেব। হোসেন মেম্বার ছিলেন ১নং ওয়ার্ডের মানুষের কাছে এক আস্থার প্রতীক। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা। বিপদে। আশ্রয়স্থল হিসেবে পরিচিত হওয়া এবং সকল সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস। অর্জন,এসব গুণেই তিনি এলাকায় ব্যাপক সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
মরহুম মোতালেব হোসেন মেম্বারের মৃত্যুতে এলাকাজুড়ে যে শোকের ছায়া নেমে আসে, তার প্রভাব এখনো। মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে। অনেকেই বলেন তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, ছিলেন। আমাদের অভিভাবক। তার সেই মানবিকতা ও জনসেবামূলক কাজ আজও এলাকাবাসীর হৃদয়ে জীবন্ত হয়ে আছে।
এমন প্রেক্ষাপটে এলাকাবাসীর একটি বড় অংশ মনে। করছেন, তারই সুযোগ্য উত্তরসূরি হিসেবে মোঃ রাসেল হোসাইন এই দায়িত্ব পালনে সক্ষম হবেন। তারা আশা করছেন, পিতার আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে। রাসেল হোসাইন ১নং ওয়ার্ডের উন্নয়নকে আরও গতিশীল করবেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাস্তা-ঘাট উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন। শিক্ষা ও সামাজিক অবকাঠামো বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও উন্নয়নের সুযোগ রয়েছে। এসব কাজ বাস্তবায়নে একজন দক্ষ ও জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিনিধি অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।
মোঃ রাসেল হোসাইন ইতোমধ্যেই এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন বলে জানা গেছে। তরুণ ও উদ্যমী এই। প্রার্থীকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি রাসেল হোসাইন নির্বাচিত হন তবে। তিনি তার পিতার মতই ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়ে একজন সেবক হিসেবে কাজ করবেন এবং বৈদ্যের বাজার। ইউনিয়নের ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে সক্ষম হবেন।
সবমিলিয়ে বলা যায়, বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে এলাকাবাসীর আস্থা এখন মোঃ রাসেল। হোসাইনের দিকেই কেন্দ্রীভূত হচ্ছে। আসন্ন নির্বাচনই নির্ধারণ করবে জনগণের এই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ পাবে বলে মনে করেন এলাকা বাসি ।