মোঃ জি,কে,শিকদার : দৈনিক প্রতিঘন্টার বার্তা
সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের (২ নং ওয়ার্ডে ৭ই ফেব্রুয়ারি ২০২৬)এ হাড়িয়া চৌধুরী পাড়ায় ২৫০ ফুট দৈর্ঘ্যের আরসিসি সড়ক ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, শনিবার সকালে মুনসুরের,বাড়ি থেকে, ব্যবসায়ী মিজানুর রহমানের। বাড়ি পর্যন্ত,এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন,করেন বৈদ্যের বাজার, ইউনিয়ন পরিষদের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হাজী আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের, মধ্য দিয়ে উন্নয়ন কাজের সূচনা করা হয়এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা,সোহাগ ভূঁইয়া,যুবদল নেতা মাহাফুজ খাঁন,(২ নং ওয়ার্ডের) সমাজসেবক শফিকুল ইসলাম,আলাল ভূঁইয়া,ফয়জুল হকসহ এলাকার,গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয়রা। জানান,দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও চলাচলের অনুপযোগী ছিল,বর্ষা মৌসুমে কাদা এবং জলাবদ্ধতার কারণে ভোগান্তি চরমে পৌঁছাতো।
নতুন আর সিসি সড়ক নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে। উন্নয়ন কার্যক্রম,বাস্তবায়নের চেষ্টা চলছে,জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই পর্যায়ক্রমে বিভিন্ন অবকাঠামোগত,উন্নয়ন কাজ হাতে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,বৈদ্যের বাজার ইউনিয়নকে একটি,আধুনিক ও বাসযোগ করে রূপান্তর করতে ধারাবাহিক ভাবে,সড়ক ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সুবিধা,উন্নয়নে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ।উদ্বোধনী অনুষ্ঠান,শেষে এলাকার,মুরব্বিরা উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায়, রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের,প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।