মোঃ জি,কে,শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা: সোনারগাঁও নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে আন্তরিক। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৯ নং ওয়ার্ডের জনবান্ধব জনপ্রতিনিধি আলমগীর মেম্বার।
এক শুভেচ্ছা বার্তায় আলমগীর মেম্বার বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর। ঈদের এই দিনটি আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে। আমি বৈদ্যের বাজার ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাই আমাদের সকলের উচিত নিজেদের। সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবতার। প্রকৃত পরিচয়।
আলমগীর মেম্বার উল্লেখ করেন, তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে, আমি আপনাদের পাশে ছিলাম আছি, এবং আগামীতেও থাকবো। ইনশাআল্লাহ, তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের নয় এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ। গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে আলমগীর মেম্বার মহান আল্লাহর কাছে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য, সুখ ও নিরাপদ জীবন প্রত্যাশা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি কামনা করেন তিনি।