, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ এর মত প্রকাশ সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে পৌর যুবদল নেতা সাজিদ শরীফ এর বক্তব্য বৈদ্যের বাজার ইউনিয়ন বাসি কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন বাবু মেম্বার সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন কে দেখতে চায় সাধারণ মানুষ এ জাহাঙ্গীর মিয়া সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল প্লাজা ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন যুবদল নেতা টিটু প্রধাণের তত্ত্বাবধানে নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরে চলছে ভোটার স্লিপ বিতরণ বৈদ্যের বাজার ইউনিয়নে হাড়িয়া চৌধুরীপাড়ায় ২৫০ ফিট আর,সিসি সড়কের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে পানাম গাবতুলী এলাকায় আদালতের রায়ে ঢাগ ঢোল পিটিয়ে ও লাল নিশান টানিয়ে জমি বুঝিয়ে দেন।

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে ফাঁস দিয়ে রহস্যজনক স্বামী-স্ত্রীর আত্মহত্যা এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৭৪ পড়া হয়েছে

Oplus_131072

মোঃ জি,কে,শিকদার : নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া। নিহতরা হলেন—সাব্বির হোসেন (২২) ও তাঁর স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। সাব্বির স্থানীয় নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির ও সিনথিয়ার বিয়ে হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। তাদের সংসারে রয়েছে তিন বছর বয়সী একমাত্র পুত্রসন্তান সাফরান হাসান নুর। তবে পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

শুক্রবার গভীর রাতে হঠাৎ তাদের ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর নিথর দেহ দেখতে পেয়ে সবাই হতভম্ব হয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি (রাশেদুল ইসলাম খান) বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়দের অনেকেই বলছেন, পারিবারিক অশান্তির জেরে দম্পতির এমন মর্মান্তিক পরিণতি হতে পারে। তবে অন্য কোনো কারণ আছে কিনা, সেটিও তদন্ত করছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন বছরের শিশুপুত্র সাফরান এখন দিশেহারা—হারিয়েছে তার বাবা-মাকে একসঙ্গে।

সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে ফাঁস দিয়ে রহস্যজনক স্বামী-স্ত্রীর আত্মহত্যা এলাকায় শোকের ছায়া

প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫