
নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক প্রতি ঘন্টার বার্তা সোনারগাঁ নারায়ণগঞ্জ।
আসছে সোনারগাঁ,উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। উপজেলার চেয়ারম্যান পদে সোনারগাঁ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন কে দেখতে চায় গরিব,দুঃখী কৃষক ও মেহনতি মানুষ,এমন মন্তব্য করেছেন প্রবাস ফেরত প্রবাসী কমিটি সোনারগাঁ থানা সাধারণ সম্পাদক ও পৌরসভা যুবদল নেতা এ জাহাঙ্গীর মিয়া।
এক প্রতিক্রিয়ায় এ জাহাঙ্গীর মিয়া বলেন,হাজী মোশারফ হোসেন ভাই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন,রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থের জন্য। ব্যবহার করেননি, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, গরিব, অসহায় মানুষ। থেকে শুরু করে কৃষক ও শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সোনারগাঁবাসী,তিনি আরও বলেন। মোশারফ হোসেন দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন, একজন কর্মীবান্ধব ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি উপজেলা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি, এ জাহাঙ্গীর মিয়া,স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের কারণে হাজী মোশারফ হোসেন ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি সমর্থন লক্ষ্য করা যাচ্ছে,রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃণমূল সংগঠন শক্তিশালী হলে স্থানীয় সরকার নির্বাচনেও এর ইতিবাচক প্রভাব পড়ে,সোনারগাঁ অঞ্চলে দলীয় নেতাদের সক্রিয়তা ভবিষ্যৎ নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এদিকে এলাকাবাসীর অনেকেই মনে করছেন,সৎ ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে, তারা আশা করছেন।
জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব সামনে আসবে, দলীয় নেতাকর্মীরা জানান। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও। জোরদার করা হচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সময় এলে জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।










