
মোঃ জি,কে,শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা : রাজধানীর সাইনবোর্ড এলাকায়।
ঢাকা রাজধানীর সাইনবোর্ড এলাকায় সাংবাদিক এম জি কিবরিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সংঘটিত এ ঘটনায় একদল সন্ত্রাসী। চাঁদাবাজ ও দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সাংবাদিক এম জি কিবরিয়ার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে। অস্বীকৃতি জানালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। একই সঙ্গে তার বাড়ির সামনের ভাড়াকৃত কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি সাংবাদিক সমাজের অনেকের মতে একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
তাদের দাবি, অতীতের বিভিন্ন সময়ে সাংবাদিকরা নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশেও যদি সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।
সাংবাদিক এম জি কিবরিয়াকে একজন নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক হিসেবে উল্লেখ করে সহকর্মীরা। বলেন, তার ওপর এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় এটি স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্যও হুমকিস্বরূপ।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সবশেষে সকল সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।










