, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার সোনারগাঁয়ে বিকাশের মার্চেন্ট এনগেজমেন্ট: ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নতুন উদ্যোগ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ রাজধানীর সাইনবোর্ড এলাকায় সাংবাদিক এম জি কিবরিয়ার উপড় সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলা। সোনারগাঁয়ে কৃষিই হবে সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত  ​ সোনারগাঁয়ে ১২ টাকার বেতনের সরকারি স্কুলে মাসে মাসে শত শত টাকা আদায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা বৈদ্যের বাজার ৫ নং ওয়ার্ডের আর সিসি ঢালাই কাজ সম্পূর্ণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহর বদলিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া পুনর্বহালের দাবি সোনারগাঁ বাসির বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে ব্যবসায়ীদের স্বস্তি প্রশংসায় বাসছেন মাননীয় এমপি এবং ইউপিঃ চেয়ারম্যান বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে উন্নয়নের নতুন প্রত্যাশা: প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ রাসেল হোসাইন

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

  • প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১৩৩ পড়া হয়েছে

Oplus_131072

বিশেষ প্রতিনিধি: দৈনিক প্রতি ঘন্টার বার্তা সোনারগাঁও নারায়ণগঞ্জ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সৌদি প্রবাসী। আফজাল শিকদার। গত ৯ আগস্ট রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে। বাংলাদেশি কর্তৃপক্ষ ১৬ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে আফজাল শিকদার বলেন,প্রবাসী ভাই-বোনদের জীবন কি এতটাই সস্তা। পরিবারের স্বচ্ছলতা ও ভবিষ্যতের নিশ্চয়তার জন্য হাজার হাজার মাইল দূরে গিয়ে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি।

তিনি বলেন, নিহতরা শুধু প্রবাসী শ্রমিক ছিলেন না তাঁরা ছিলেন কোনো মায়ের আদরের সন্তান, কোনো বাবার স্বপ্ন কোনো স্ত্রীর ভালোবাসা এবং কোনো সন্তানের ভবিষ্যতের ভরসা। পরিবারের মুখে হাসি ফোটাতে ও স্বজনদের। ভালো রাখতে তাঁরা নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে শ্রম দিয়ে যাচ্ছিলেন। অথচ মুহূর্তের ভয়াবহ অগ্নিকাণ্ড তাঁদের জীবন ও পরিবারের অসংখ্য স্বপ্ন কেড়ে নিল।

আফজাল শিকদার আরও বলেন, একজন প্রবাসী যখন দেশ ছাড়েন, তখন তিনি শুধু একটি ব্যাগ নিয়ে বিদেশে পাড়ি জমান না; সঙ্গে নিয়ে যান একটি পরিবারের স্বপ্ন প্রত্যাশা ও ভবিষ্যতের পরিকল্পনা। তাই একজন প্রবাসীর অকালমৃত্যু শুধু একটি প্রাণের মৃত্যু নয়,এর সঙ্গে একটি পরিবারের স্বপ্নও অনেকটা নিঃশেষ হয়ে যায়।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন হে আল্লাহ, এই মর্মান্তিক ঘটনায় নিহত আমাদের প্রবাসী ভাইদের ক্ষমা করে দিন। তাঁদের কবরকে শান্তিময় করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

আফজাল শিকদার বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নিজেদের। পরিবার ও দেশের জন্য তাঁরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছেন। ফলে বিদেশের কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে কর্মরত কোনো বাংলাদেশিকে যেন কর্মক্ষেত্রের অনিরাপদ পরিবেশ অবহেলা কিংবা দুর্ঘটনার কারণে আর প্রাণ হারাতে না হয়। প্রবাসীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রিয়াদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন সৌদি প্রবাসী আফজাল শিকদার। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তাঁদের পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান।

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬