, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ এর মত প্রকাশ সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে পৌর যুবদল নেতা সাজিদ শরীফ এর বক্তব্য বৈদ্যের বাজার ইউনিয়ন বাসি কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন বাবু মেম্বার সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন কে দেখতে চায় সাধারণ মানুষ এ জাহাঙ্গীর মিয়া সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল প্লাজা ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন যুবদল নেতা টিটু প্রধাণের তত্ত্বাবধানে নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরে চলছে ভোটার স্লিপ বিতরণ বৈদ্যের বাজার ইউনিয়নে হাড়িয়া চৌধুরীপাড়ায় ২৫০ ফিট আর,সিসি সড়কের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে পানাম গাবতুলী এলাকায় আদালতের রায়ে ঢাগ ঢোল পিটিয়ে ও লাল নিশান টানিয়ে জমি বুঝিয়ে দেন।

বৈদ্যের বাজার ইউপিঃ ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আর সিসি ডালাই কাজের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশের সময় : ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪৭৫ পড়া হয়েছে

oplus_0

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও নারায়ণগঞ্জ

সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক সিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, প্রেমের বাজার মেইন রোড থেকে আজাহার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের আরসিসি (সিসি) রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন।

বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আমাদের প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হতো, আজ এই আরসিসি রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর সেই কষ্ট অনেকাংশে লাঘব হবে, তিনি আরও বলেন

ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। কাজের গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না, প্রতিটি প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হচ্ছে, তাই জনগণই এর প্রকৃত মালিক। ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,
“সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি আশা করি, আপনারা সবাই এই উন্নয়ন কাজ তদারকিতে সহযোগিতা করবেন এবং যেকোনো অনিয়ম চোখে পড়লে আমাকে জানাবেন, পর্যায়ক্রমে বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

উদ্বোধন শেষে রাস্তার ঢালাই কাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

সোনারগাঁয়ে আবারও কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিচ্ছে ইটভাটার মালিক গিয়াস উদ্দিন গং

বৈদ্যের বাজার ইউপিঃ ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আর সিসি ডালাই কাজের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

প্রকাশের সময় : ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬