, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার সোনারগাঁয়ে বিকাশের মার্চেন্ট এনগেজমেন্ট: ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নতুন উদ্যোগ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ রাজধানীর সাইনবোর্ড এলাকায় সাংবাদিক এম জি কিবরিয়ার উপড় সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলা। সোনারগাঁয়ে কৃষিই হবে সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত  ​ সোনারগাঁয়ে ১২ টাকার বেতনের সরকারি স্কুলে মাসে মাসে শত শত টাকা আদায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা বৈদ্যের বাজার ৫ নং ওয়ার্ডের আর সিসি ঢালাই কাজ সম্পূর্ণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহর বদলিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া পুনর্বহালের দাবি সোনারগাঁ বাসির বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে ব্যবসায়ীদের স্বস্তি প্রশংসায় বাসছেন মাননীয় এমপি এবং ইউপিঃ চেয়ারম্যান বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে উন্নয়নের নতুন প্রত্যাশা: প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ রাসেল হোসাইন

সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে পৌর যুবদল নেতা সাজিদ শরীফ এর বক্তব্য

  • প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১১ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতি ঘন্টার বার্তা সোনারগাঁ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সোনারগাঁ পৌরসভায় কার্যকর জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবায় স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে, এতে পৌরবাসী নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন পৌর যুবদল নেতা সাজিদ শরীফ।

তিনি বলেন, পৌরসভায় নির্বাচিত মেয়র বা নগরপিতা না থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি তৈরি হয়েছে। এর ফলে পৌর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা আবর্জনা অপসারণসহ দৈনন্দিন নাগরিক সেবাগুলো যথাযথ ভাবে বাস্তবায়ন, করা সম্ভব হচ্ছে না,বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

সাজিদ শরীফ আরও বলেন পৌরবাসীর প্রত্যাশা পূরণে দ্রুত একজন দক্ষ, সৎ ও জনবান্ধব ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। আমরা মনে করি অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোনারগাঁয়ের গণমানুষের আস্থাভাজন নেতা হাজী মোশারফ হোসেন,কে ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দিলে পৌরসভার চলমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি ফিরে আসবে।

তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন। দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এতে পৌরবাসীর ভোগান্তি লাঘব হবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।
স্থানীয় একাধিক বাসিন্দাও জানান, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক উন্নয়ন প্রকল্প থমকে আছে এবং ছোটখাটো সমস্যার সমাধান পেতেও মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারা দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে পৌর কার্যক্রম সচল করার দাবি জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই পৌরসভায় দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। পৌরবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক সমাধানের মাধ্যমে নাগরিক সেবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন তিনি।

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

সোনারগাঁ পৌরসভায় প্রশাসক নিয়োগের দাবিতে পৌর যুবদল নেতা সাজিদ শরীফ এর বক্তব্য

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬