
নিজস্ব প্রতিবেদক :দৈনিক প্রতি ঘন্টার বার্তা সোনারগাঁ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দ্রুত প্রশাসক নিয়োগের দাবিতে বক্তব্য দিয়েছেন সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ তিনি। বলেছেন, দীর্ঘদিন ধরে, পৌরসভায় নির্বাচিত জন প্রতিনিধির অভাব থাকায় নাগরিক সেবায় স্থবিরতা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
ফারুক আহমেদ বলেন, আমরা পৌরবাসীর প্রাণের দাবি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও গণমানুষের নেতা হাজী মোশাররফ হোসেন। কে পৌর প্রশাসক হিসেবে নিয়োগের জোর দাবি জানাচ্ছি তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন এবং উন্নয়নের ব্যাপারে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ময়লা আবর্জনা অপসারণসহ। বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রশাসকের বিকল্প নেই। দ্রুত প্রশাসক নিয়োগ করা হলে পৌরসভার স্থবির উন্নয়ন কার্যক্রমে গতি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়। বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পৌরবাসী দীর্ঘদিন ধরে কার্যকর নেতৃত্বের প্রত্যাশায় রয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, তিনি আরও বলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এই পৌরসভায় নির্বাচন দীর্ঘদিন না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা। চলছে। পৌরবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক সমাধানের মাধ্যমে নাগরিক সেবার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।










