
নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতি ঘন্টার বার্তা : সোনারগাঁ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামে বানিয়াবাড়ী চর এলাকায় কৃষিজমি থেকে ইটভাটার জন্য মাটি নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও মাটি ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে,এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত ১০টার দিকে কাজহরদী গ্রামের বানিয়াপাড়া চর এলাকায় এ সংঘর্ষ হয়, প্রত্যক্ষদর্শীরা জানান,মাটি খেকু গিয়াস উদ্দিন গং উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত কবিরের অভিযোগ, হানিফ মহাসিন শারজাহান ও শানুর নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা চালায় তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত শারজাহানের দাবি, গ্রামবাসীরা প্রথমে তাদের মোটরসাইকেল ও ভেকু (খননযন্ত্র) ভাঙচুর করে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, স্থানীয়দের অভিযোগ, কাজহরদী ও পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ইটভাটা। পরিচালিত হচ্ছে এসব ভাটার চাহিদা মেটাতে রাতের আঁধারে ভেকু দিয়ে আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া হয়, এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পার্শ্ববর্তী জমির পাড় ভেঙে কৃষকের ক্ষতি হচ্ছে।
গত ২২শে ফেব্রুয়ারি রবিবার বিকেলে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেন,তালতলা ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ মাটিকাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তারা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আবারো দিন রাত কৃষকের ফসলের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটের ভাটায়, কৃষকরা মাটি কাটা বন্ধের। প্রতিবাদ জানালে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এতে তারা আতঙ্কিত অবস্থায় রয়েছে। ডিসি, ইউ এন ও অফিস, ও থানায় অভিযোগ দেওয়ার পরও তাদের মাটিকাটা থেমে নেই এখনো।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন। সংশ্লিষ্ট অধিদপ্তর যেন অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেন সেই অনুরোধ জানিয়েছেন তিনি।










