, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা শহীদ জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় সুমা রানী কর্মকারের দেশ বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ম্যানেজার গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন  সোনারগাঁও উপজেলায় ঐতিহাসিক মাজারের খাদেমের পাশে প্রশাসন: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শরীয়তপুরে জাজিরায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুর এলাকায় সিএনজি চালকের উপর সন্ত্রাসী হামলা সোনারগাঁও পৌরসভা নির্বাচনে: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ফিরোজ মাহমুদ টিপুর দোয়া ও সমর্থন প্রত্যাশায় এলাকায় ব্যাপক সাড়া সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নসহ দেশ-বিদেশের রেমিটেন্স যোদ্ধাদের ঈদ শুভেচ্ছা জানালেন মোঃ জসিম উদ্দিন সরকার নারায়ণগঞ্জের সোনারগাঁও মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন

সোনারগাঁয়ে বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুল গুলোতে সরকারি আদেশ কে তোয়াক্কা না করে চলমান এই অদৃশ্য ক্ষমতার আড়ালে কি এমন রহস্য

  • প্রকাশের সময় : ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৮৩ পড়া হয়েছে

Oplus_131072

মোঃ জি কে শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা: সোনারগাঁ নারায়ণগঞ্জ।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও মেঘনা নিউটাউন এলাকায় অনুসন্ধানে দেখা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। অথচ সরকারি ঘোষণায় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ আইডিয়াল স্কুল, মেরিট স্কুল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ এবং মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত ক্লাস চলছে।

মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকে এড়িয়ে যান। কেউ কেউ দাবি করেন, তাদের প্রতিষ্ঠান সরকারি এমপিওভুক্ত নয়, তাই তারা ক্লাস চালু রেখেছেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবালের সঙ্গে কথা বললে তিনি জানান, কোনো অবস্থাতেই সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ নেই। নির্দেশনা সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য।

এ প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তা অমান্য করার কোনো এখতিয়ার কারও নেই কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলা রাখে,এমন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রাখায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

সোনারগাঁয়ে বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুল গুলোতে সরকারি আদেশ কে তোয়াক্কা না করে চলমান এই অদৃশ্য ক্ষমতার আড়ালে কি এমন রহস্য

প্রকাশের সময় : ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬