, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার সোনারগাঁয়ে বিকাশের মার্চেন্ট এনগেজমেন্ট: ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নতুন উদ্যোগ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ রাজধানীর সাইনবোর্ড এলাকায় সাংবাদিক এম জি কিবরিয়ার উপড় সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলা। সোনারগাঁয়ে কৃষিই হবে সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত  ​ সোনারগাঁয়ে ১২ টাকার বেতনের সরকারি স্কুলে মাসে মাসে শত শত টাকা আদায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা বৈদ্যের বাজার ৫ নং ওয়ার্ডের আর সিসি ঢালাই কাজ সম্পূর্ণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহর বদলিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া পুনর্বহালের দাবি সোনারগাঁ বাসির বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে ব্যবসায়ীদের স্বস্তি প্রশংসায় বাসছেন মাননীয় এমপি এবং ইউপিঃ চেয়ারম্যান বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে উন্নয়নের নতুন প্রত্যাশা: প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ রাসেল হোসাইন

শরীয়তপুরে জাজিরায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৬০২ পড়া হয়েছে

মোঃ জি,কে শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা:শরীয়তপুর জাজিরা

মাদকের ভয়াবহতা রোধে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়ন ও বড়কান্দি ইউনিয়নের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন,সহযাত্রী সমাজকল্যাণ পরিষদ ও আলোকিত দূর্বাডাঙ্গার উদ্যোগে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব। সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যেও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিন আয়োজিত র‍্যালিটি দূর্বাডাঙ্গা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা আরও জানান, গত প্রায় এক বছরে এসব এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। স্থানীয় সচেতন জনগণ কয়েকজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও। পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। নতুন করে অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

এই বাস্তবতা থেকেই ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন ব্যক্তিরা সক্রিয় ভূমিকা পালন করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজে ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হওয়া প্রয়োজন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

শরীয়তপুরে জাজিরায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়

প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬