
মোঃ জি,কে, শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা : সোনারগাঁও নারায়ণগঞ্জ।
সোনারগাঁয়ের ঐতিহাসিক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার এর খাদেম উসমান গণি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করে আসছেন। তাঁর এই নিরলস সেবা ও আত্মত্যাগ স্থানীয় জনগণের কাছে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা যায়, প্রতিদিন নিয়মিতভাবে মাজারের পরিচ্ছন্নতা রক্ষা, আগত দর্শনার্থীদের সহায়তা প্রদান এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উসমান গণি। কোনো প্রকার আর্থিক প্রত্যাশা ছাড়াই বছরের পর বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি, যা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।
উসমান গণির এই দীর্ঘদিনের মানবিক ও আত্মনিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা প্রশাসন তাঁর পাশে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয়। খাদ্যসামগ্রীর দুটি প্যাকেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই সহায়তা তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, সমাজে এমন অনেক। নিঃস্বার্থ মানুষ রয়েছেন, যারা নীরবে আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে যাচ্ছেন। উসমান গণি তাদেরই একজন। তাঁর মতো মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, স্থানীয় বাসিন্দারা জানান, উসমান গণির মতো একজন সেবাপরায়ণ মানুষকে সহায়তা প্রদান করায় প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত। করে, এদিকে, সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ গ্রহণ করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সোনারগাঁ উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও। কৃতজ্ঞতা জানানো হয়েছে, প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে
সংশ্লিষ্ট মহল মনে করছে, উসমান গণির মতো।
নিবেদিতপ্রাণ মানুষের যথাযথ মূল্যায়ন ও সহায়তা নিশ্চিত করা গেলে দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণ ও পরিচর্যায় আরও গতি আসবে,পাশাপাশি সমাজে। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা আরও বিস্তৃত হবে, যা একটি উন্নত ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










