
মোঃ জি, কে,শিকদার : দৈনিক প্রতি ঘন্টার বার্তা: সোনারগাঁও নারায়ণগঞ্জ।
আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচন ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন এরই মধ্যে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করে আলোচনায় এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ফিরোজ মাহমুদ টিপু। স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশা।
ফিরোজ মাহমুদ টিপু ৪নং ওয়ার্ডের সুপরিচিত ও আস্থাভাজন ব্যক্তিত্ব। তিনি মরহুম হারুনুর রশিদ মেম্বারের কনিষ্ঠ পুত্র। তার পিতার দীর্ঘদিনের জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনিও ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করেছেন। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, এসব কাজের মধ্য দিয়ে ইতোমধ্যে তিনি একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ টিপু দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা প্রদান শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, রোগীদের চিকিৎসা। সহায়তা, এসব উদ্যোগ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ফলে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মধ্যে তার প্রতি একটি আস্থা ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে।
অন্যদিকে, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব হিসেবেও ফিরোজ মাহমুদ টিপুর রয়েছে আলাদা পরিচিতি। তিনি নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের সুস্থ। বিনোদনের পথ তৈরি করেছেন। মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে তার এসব উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফিরোজ মাহমুদ টিপু বলেন
আমি আমার বাবার আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই। ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, নিরাপত্তা জোরদার এবং তরুণদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি, এসব বিষয়কে আমি অগ্রাধিকার দেব।
তিনি আরও বলেন আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয় জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। ৪নং ওয়ার্ডবাসীর দোয়া ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আসন্ন নির্বাচনে আমি সকলের আন্তরিক দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণদের মাঝে ইতিবাচক ভূমিকার কারণে ফিরোজ। মাহমুদ টিপু ইতোমধ্যেই একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তার পক্ষে জনসমর্থন বাড়ছে বলেও ধারণা করা হচ্ছে।
সার্বিকভাবে বলা যায়, আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে ফিরোজ মাহমুদ টিপুর অংশগ্রহণ ভোটারদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনের দিনে জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে কাকে বেছে নেন।










