, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার সোনারগাঁয়ে বিকাশের মার্চেন্ট এনগেজমেন্ট: ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নতুন উদ্যোগ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ রাজধানীর সাইনবোর্ড এলাকায় সাংবাদিক এম জি কিবরিয়ার উপড় সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলা। সোনারগাঁয়ে কৃষিই হবে সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত  ​ সোনারগাঁয়ে ১২ টাকার বেতনের সরকারি স্কুলে মাসে মাসে শত শত টাকা আদায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা বৈদ্যের বাজার ৫ নং ওয়ার্ডের আর সিসি ঢালাই কাজ সম্পূর্ণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহর বদলিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া পুনর্বহালের দাবি সোনারগাঁ বাসির বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে ব্যবসায়ীদের স্বস্তি প্রশংসায় বাসছেন মাননীয় এমপি এবং ইউপিঃ চেয়ারম্যান বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে উন্নয়নের নতুন প্রত্যাশা: প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ রাসেল হোসাইন

সোনারগাঁও মোগরাপাড়া যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৪৪ পড়া হয়েছে

মোঃ জি,কে, শিকদার: দৈনিক প্রতি ঘন্টার বার্তা : সোনারগাঁও নারায়ণগঞ্জ।

উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, এতে। দীর্ঘদিনের যানজট। নিরসনে স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল। জিনাত। এতে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফল ও মিষ্টির দোকান, কাপড় ও জুতার দোকান, চায়ের স্টল কনফেকশনারি এবং অন্যান্য ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এসব দোকান। মহাসড়কের ফুটপাত ও সওজের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিল।

স্থানীয় পথচারী ও পরিবহনচালকরা জানান। মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল-সন্ধ্যায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যেত। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেত। তারা বলেন, প্রশাসনের এই উদ্যোগ। প্রশংসনীয়,তবে ভবিষ্যতে যেন নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। ভাড়া দিতেন। এতে তারা মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে। যানজট ও জনদূর্ভোগ চরমে পৌঁছেছিল। জনস্বার্থে এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে পুনরায় কেউ দখল করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ টিম নিয়মিত তদারকি করবে,প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে, অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সওজের প্রতিনিধি। কাঁচপুর হাইওয়ে থানা ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধিরাও এ সময় প্রশাসনকে সহযোগিতা করেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে। জানা গেছে।

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি প্রবাসী আফজাল শিকদার

সোনারগাঁও মোগরাপাড়া যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬