
মোঃ জি,কে, শিকদার : দৈনিক প্রতি ঘন্টার বার্তা : সোনারগাঁ নারায়ণগঞ্জ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। সোনারগাঁ। থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল। ঈদকে সামনে রেখে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সোনারগাঁ বাসীসহ দেশ ও প্রবাসে। অবস্থানরত সকল মুসলমানদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি শুধু আনন্দের নয়, বরং এটি। ত্যাগ। সংযম, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। ঈদের এই পবিত্র দিন আমাদের সকলের। মাঝে পারস্পরিক ভালোবাসা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
নূরে ইয়াসিন নোবেল তার বক্তব্যে আরও বলেন, পবিত্র রমজান মাস। আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। রমজানের সেই শিক্ষাকে। কাজে লাগিয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের। ধনী-গরিব, সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত সকল মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে। নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
তিনি সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদুল ফিতর যেন। সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। এবং সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ। উদযাপন করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত। করেন তিনি।
এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন,পবিত্র। ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক। মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিশেষে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল সোনারগাঁ। উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম। উম্মাহর সুখ, শান্তি,সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আবারও। সবাইকে জানিয়েছেন আন্তরিক ঈদ মোবারক, ঈদ মোবারক।











