, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা শহীদ জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় সুমা রানী কর্মকারের দেশ বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ম্যানেজার গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন  সোনারগাঁও উপজেলায় ঐতিহাসিক মাজারের খাদেমের পাশে প্রশাসন: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শরীয়তপুরে জাজিরায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুর এলাকায় সিএনজি চালকের উপর সন্ত্রাসী হামলা সোনারগাঁও পৌরসভা নির্বাচনে: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ফিরোজ মাহমুদ টিপুর দোয়া ও সমর্থন প্রত্যাশায় এলাকায় ব্যাপক সাড়া সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নসহ দেশ-বিদেশের রেমিটেন্স যোদ্ধাদের ঈদ শুভেচ্ছা জানালেন মোঃ জসিম উদ্দিন সরকার নারায়ণগঞ্জের সোনারগাঁও মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন

সোনারগাঁয়ে আলোচিত সায়মা হত্যায় ঘাতক স্বামীর স্বীকারোক্তি

  • প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৪৩ পড়া হয়েছে

Oplus_131072

মোঃ জি,কে,শিকদার : নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত সায়মা আক্তার মীম (২০) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্বামী রায়হান, তিনি আদালতে জানান, স্ত্রী সায়মা আক্তার মীম তাকে অন্য স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুনরায় সামাজিকভাবে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন। এ নিয়েই ক্ষুব্ধ হয়ে তিনি মীমকে শ্বাসরোধে হত্যা করেন।

এবং বুধবার (১৫) অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালতের খাস কামরায় রায়হান এই জবানবন্দি প্রদান করেন, পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, অভিযুক্ত রায়হান আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

চার দিন নিখোঁজের, পর মঙ্গলবার (১৪) অক্টোবর বিকেলে সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজসংলগ্ন ব্রহ্মপুত্র নদপাড়ের ঝোপ থেকে স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মীমের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়, নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধারের এক ঘণ্টার মধ্যেই নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেন, এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত দেড়টার দিকে কুমিল্লা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার রায়হান ও পাবনার সায়মা আক্তার মীমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা প্রায় এক বছর ধরে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার আমতলায় ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন, এ সময় মীম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, দুই মাস আগে রায়হান অন্য এক নারীকে বিয়ে করলে বিষয়টি জানাজানি হয়, এরপর মীম তাকে ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করতে চাপ দেন, এ নিয়েই তাদের সম্পর্কে ফাটল ধরে।

তদন্ত কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে গত (১০) অক্টোবর রাতে রায়হান মীমকে কাইকারটেক ব্রিজসংলগ্ন বালুর মাঠে নিয়ে যান, সেখানে হিজাব দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন, পরে হাত-পা স্কচটেপে পেঁচিয়ে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি অবস্থায় নদীর তীরে ফেলে দেন, নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

জনপ্রিয়

হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

সোনারগাঁয়ে আলোচিত সায়মা হত্যায় ঘাতক স্বামীর স্বীকারোক্তি

প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫